ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ব্রেন স্ট্রোকে আক্রান্ত শাহজান তালুকদার নিখোঁজ – সন্ধানে পরিবার উদ্বিগ্ন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালঁচো দক্ষিণ ইউনিয়নের তালুকদার বাড়ির মো. শাহজান তালুকদার নিখোঁজ হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কারও সঙ্গে কোনো কথা না বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবার সূত্রে জানা যায়, শাহজান তালুকদার প্রায় দুই বছর ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত। শারীরিক অসুস্থতার পাশাপাশি তাঁর স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়েছে। ফলে তিনি নিজের পরিচয় ও ঠিকানা ঠিকভাবে মনে রাখতে পারেন না। এ কারণে বাড়ির বাইরে গেলে তাঁকে নিয়ে পরিবারের সদস্যরা সবসময় উদ্বিগ্ন থাকেন।

পরিবারের সদস্যরা জানান, এর আগেও শাহজান তালুকদার বিভিন্ন সময়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। তবে সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এবার তাঁর কোনো সন্ধান মিলছে না।

নিখোঁজের পর পরিবারের লোকজন আত্মীয়-স্বজন, আশপাশের এলাকা ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেছেন। স্থানীয়দের কাছেও তাঁর বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। আপনার আমার একটি শেয়ারই হয়তো শাহজান তালুকদারকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি মো. শাহজান তালুকদারকে কোথাও দেখে থাকেন কিংবা তাঁর কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে ০১৬১৮৮৩০১৬৩ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

পরিবারের সদস্যরা শাহজান তালুকদারের সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে তাঁর সন্ধানে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ব্রেন স্ট্রোকে আক্রান্ত শাহজান তালুকদার নিখোঁজ – সন্ধানে পরিবার উদ্বিগ্ন

আপডেট : ০৯:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬