চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের ব্যবস্থাপনায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে শারীরিকভাবে চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর।
হুইল চেয়ার পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ শারীরিকভাবে প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের দৈনন্দিন চলাচলে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।
চাঁদপুরে প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- 35
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















