ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার ম’র’দেহ উদ্ধার 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 67
চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর ধনাগোদা নদীর পূর্ব পাড়ে একটি ফসলি জমির পানিতে ভেসে থাকাবস্থায় রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টার দিকে মতলব পৌর শহরের উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পার্শ্বে ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে প্রবাসী মামুনের স্ত্রী বাড়ির ময়লা পানি ফেলতে গেলে আশপাশে দুর্গন্ধ অনুভব করে।৷ পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির পাশের ফসলি উপর একটি মরদেহ ভেসে থাকতে দেখে। তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন দৌড়ে আসে এবং স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে। প্রথমদিকে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ১৬ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের ছেলে মোঃ বাচ্চু মিয়া সওদাগর মাকে শনাক্ত করার পর জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। চারদিন ধরে আমরা মাকে খুঁজছিলাম। আমার মায়ের জন্য পৌর এলাকসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। এ পূর্বে বেশ কয়েকবার আমার মা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও ওয়াজ মাহফিল

মতলব দক্ষিণে নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার ম’র’দেহ উদ্ধার 

আপডেট : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬