বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জুবায়েদা ইসলাম জেরিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
জেরিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজন দোয়া চাচ্ছেন।
এদিকে জুবায়েদা ইসলাম জেরিনের পরিবার ও ঘনিষ্ঠজনরা তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।তারা বলেন, জেরিন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেজন্য দেশবাসী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষভাবে দোয়া কামনা করছি।




















