ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কানুনগো নেই, বাড়তি কাজের চাপে ধীরগতি হাজীগঞ্জ ভূমি অফিসে

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৯:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 174

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসে প্রায় এক মাস ধরে কানুনগো নেই। একজন কানুনগোকে পদায়ন করা হলেও এখনো তিনি কর্মস্থলে যোগদান করেননি। ফলে কানুনগোর দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ সামলাতে হচ্ছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ারকে। এতে ভূমি অফিসের নিয়মিত কার্যক্রমে বাড়তি চাপ তৈরি হয়েছে এবং সেবা প্রদানে ধীরগতি দেখা দিয়েছে।

জানা গেছে, প্রায় এক মাস আগে হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসে একজন কানুনগোকে পদায়ন করা হয়। তবে তিনি এখনো তার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে হাজীগঞ্জে যোগদান করেননি। এদিকে তার অনুপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকেও কাউকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কানুনগোর কাজ পরিচালনার ব্যবস্থা করা হয়নি।

কানুনগোর দায়িত্বের সঙ্গে ভূমি-সংক্রান্ত নথি যাচাই, প্রতিবেদন প্রস্তুত, মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ কাজ জড়িত। পদটিতে কর্মকর্তা না থাকায় এসব কাজের একটি অংশ বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ারকে অতিরিক্তভাবে সামলাতে হচ্ছে। ফলে তাদের নিয়মিত দায়িত্বের পাশাপাশি বাড়তি কাজের চাপ তৈরি হয়েছে।

এতে ভূমি অফিসের কার্যক্রম পুরোপুরি বন্ধ না থাকলেও কিছু সেবা ও নথি নিষ্পত্তির প্রক্রিয়ায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে কানুনগোর যাচাই বা প্রতিবেদনের প্রয়োজন হয়—এমন কাজে ধীরগতি তৈরি হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি বলেন, “আমাদের কানুনগো নেই। তবে একজন কানুনগো এখানে আসবেন। অন্য জায়গা থেকে তার পদায়নের আদেশ হয়েছে। তিনি সেখান থেকে রিলিজ নিয়ে এখানে যোগদান করবেন। তার অনুপস্থিতিতে কার্যক্রম কিছুটা দীর্ঘায়িত হচ্ছে, তবে কার্যক্রম চলছে।”

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাহিদ হোসেন বলেন, “একজন কানুনগো এখানে পদায়ন হয়েছেন। তিনি এখনো আসেননি। সম্ভবত বর্তমান কর্মস্থল থেকে তিনি এখনো রিলিজ নেননি। আশা করছি, শিগগিরই তিনি এখানে যোগদান করবেন।”

স্থানীয়দের মতে, দ্রুত পদায়িত কানুনগোকে কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে তিনি যোগদানের আগ পর্যন্ত বিকল্পভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করা হলে ভূমি অফিসের সেবায় গতি ফিরতে পারে।

কানুনগো পদে কর্মকর্তা না থাকায় একদিকে যেমন সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ারের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়ছে, অন্যদিকে এর প্রভাব পড়ছে সাধারণ সেবা প্রত্যাশীদের ওপরও। এখন দ্রুত কানুনগো যোগদান করলেই এই বাড়তি চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কানুনগো নেই, বাড়তি কাজের চাপে ধীরগতি হাজীগঞ্জ ভূমি অফিসে

আপডেট : ০৯:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬