নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউনের নামে সম্ভাব্য নাশকতার প্রতিবাদ ও তা প্রতিরোধের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের যৌথ নেতৃত্বে এই প্রতিরোধ শোডাউন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মোটরসাইকেল নিয়ে থানা বিএনপির নেতৃবৃন্দ উদ্যোগে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কার্যালয় থেকে শোডাউন শুরু হয়ে শিমরাইল মোড় প্রদক্ষিণ করে সিদ্ধিরগঞ্জ পুল এম,এস টাওয়ার এসে সমাবেশর মধ্য দিয়ে শো ডাউন শেষ হয়।
শোডাউন কালে নেতৃবৃন্দ বলেন, “লকডাউনের অশুভ অজুহাতে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের কোথাও কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি অঙ্গ সংগঠন রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে।”
শোডাউনে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা,থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার,সাধারণ সম্পাদক পাপ্পু, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি জনি ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ জনি,৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন,৭নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ দুলাল, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা শামসুদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।




















