জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা শিক্ষার্থীদের সাফল্যে নতুন মাইলফলক অর্জন করেছে আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। প্রতিষ্ঠানটি থেকে সম্প্রতি আরও ৬ জন শিক্ষার্থী জাপানের ভিসা পেয়েছেন। এ নিয়ে প্রতিষ্ঠানটি থেকে জাপানের ভিসা পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
রোববার (২০ সেপ্টেম্বর) চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের শাখায় ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ভিসা তুলে দেওয়া উপলক্ষে কেক কাটা ও আনন্দ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক , সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাবু এবং আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক মজিবুর রহমান তালুকদার সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১০০ জনেরও বেশি শিক্ষার্থী জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার লক্ষ্যে নিয়মিত জাপানি ভাষা শিখছেন। জাপানে বসবাসরত অভিজ্ঞ ব্যক্তিদের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও আবু নোমান তালুকদার জাপান থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম তদারকি করছেন।
শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকার ধানমন্ডিতে প্রধান কার্যালয়ের পাশাপাশি চাঁদপুরের বিপণিবাগ বাজার ও হাজীগঞ্জ বাজারে দুটি শাখা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানে স্টুডেন্ট ভিসায় যাওয়ার প্রস্তুতি নিতে আগ্রহীদের জন্য বর্তমানে বিশেষ ছাড়ে মাত্র ১০ হাজার টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।




















