মারা যাওয়া মাহিনুর বেগম সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের তপাদার বাড়ির নাছির তপাদারের স্ত্রী ও হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের বড় বাড়ির পনু মিয়ার ছিলেন।
এ ঘটনায় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, নিহত ওই নারীর ভাই মো. ইউনুছ উল্যাহ্ (২৮)। অপর আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, ছোট ভাইয়ের বিয়ের বাজার (কেনাকাটা) জন্য সিএনজিচালিত স্কুটারযোগে চাঁদপুর যাচ্ছিলেন মাহিনুর বেগম। তাদের বহনকারি সিএনজিটি দেবপুর এলাকায় একটি অটোরিকশাকে অতিক্রম করারা সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মাহীনুর বেগমের মৃত্যু হয়।
এসময় স্থানীয়রা ঘটনাস্থলের এসে আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান এবং ট্রাকের চালক ও হেলফারকে আটক করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ’সহ ট্রাকের চালক ও হেলপারকে থানা হেফাজতে নিয়ে আসেন। তবে অটোরিকশার চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















