বিশ্ব শান্তি দিবস উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরে ‘শান্তির জন্য সাইকেল’ শীর্ষক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। টিম কমরেডের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে প্রায় ২০০ জন সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টায় চাঁদপুরের ষোলোঘর টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে র্যালির রিপোর্টিং শুরু হয়। পরে সকাল ৭টায় সেখান থেকে আনুষ্ঠানিকভাবে র্যালির যাত্রা শুরু হয়ে চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, টিম কমরেডের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জাবির আল মাহমুদ, চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ আয়োজক ও অংশগ্রহণকারীরা।
র্যালিতে অংশ নেওয়া সাইকেলিস্টরা শান্তি, ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তরুণদের ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সুস্থ ও সচেতন সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টায় র্যালিটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে—
সাইকেলের চাকার সঙ্গে এগিয়ে যাক শান্তির পথচলা।
বিশ্ব শান্তি দিবসে চাঁদপুরে ‘শান্তির জন্য সাইকেল’ র্যালি
-
চাঁদপুর প্রতিনিধি - আপডেট : ০৮:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 86
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















