চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির নেতা মো. আক্তার হোসেন দুলাল অসুস্থ হয়ে ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
স্থানীয় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় আক্তার হোসেন দুলাল হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, ঢাকার সমরিতা হাসপাতালে তাঁর দ্বিতীয় ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর অসুস্থতার খবর জানতে পেরে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে তাঁর খোঁজখবর নিচ্ছেন।
আক্তার হোসেন দুলালের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন।
এদিকে, দলের নেতাকর্মী ও তাঁর শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকেও অসুস্থ আক্তার হোসেন দুলালের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।




















