বগুড়ার সোনাতলায় যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে বড় বাজার এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক দখল করে বিভিন্ন মালামাল রাখায় যানজটের সৃষ্টি হওয়ায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জুয়েল মিয়া।
অভিযানকালে বড় বাজারের বাজার সড়কের ওপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সড়ক দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এ সময় অসদাচরণের অভিযোগে মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জুয়েল মিয়া বলেন, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়ক দখল করে কোনো ধরনের মালামাল রাখা যাবে না। যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয়রা জানান, বড় বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের ওপর বিভিন্ন পণ্য ও সামগ্রী রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায়ই যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের এ অভিযানের ফলে বাজার এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশা করছেন তারা।
সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০১:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 33
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















