বগুড়ার সোনাতলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গড়ফতেপুর গ্রামে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ডিআইজি রেজার বাড়ির সামনে এ ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল। পৌর সভার উপ সহকারী প্রকৌশলী আবু শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, ঠিকাদার সেলিম আল হাসান লিটন, যুবদল নেতা মাহমুদুর রহমান রনি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ডিআইজি রেজার বাড়ির সামনে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধানে এ ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লিটন কম্পিউটার সেন্টার ড্রেনটির নির্মাণকাজ করছেন।
সোনাতলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 59
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















