ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী কাঞ্চন মিজির ইন্তেকাল

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার বাসিন্দা এবং হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ কাঞ্চন মিজি ইন্তেকাল করেছেন। তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং বর্তমান ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার মাসুদ মজুমদারের ছোট ভাই।
গতরাত আনুমানিক ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহকর্মী ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মোহাম্মদ কাঞ্চন মিজি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে সহকর্মী ব্যবসায়ীসহ পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুতে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করেন।
মরহুমের পরিবার ও স্বজনদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার  মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেশি দামে এলপি গ্যাস বিক্রি, মহামায়া বাজারে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী কাঞ্চন মিজির ইন্তেকাল

আপডেট : ০১:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬