ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গজরা ইউনিয়নকে মডেল ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় তাজুল ইসলামের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকেলে গজরা ইউনিয়নের সদরদিয়া গ্রামের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক আব্দুল হাকিম প্রধানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মুক্তার হোসেন। সভায় চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর প্রধান, সামসুল হক প্রধান, মকবিল মোল্লা, আব্দুল মতিন প্রধান, মালেক হোসেন, মফিজ উদ্দিন প্রধান, আব্দুল কুদ্দুস প্রধান, মোস্তফা প্রধান, বাবুল প্রধান, হাবিবুল্লাহ প্রধান, শাহ আলম প্রধান, জহির প্রধান ও ইকবাল হোসেন প্রধান।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গজরা ইউনিয়নকে একটি মডেল, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের নাগরিক সেবা সহজলভ্য করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া, তরুণদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে তিনি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সব মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। ইউনিয়ন পরিষদকে জনগণের সেবার একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে স্থানীয়দের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
সভায় বক্তারা গজরা ইউনিয়নের বিভিন্ন স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী, রাজনৈতিক ও সামাজিকভাবে সম্পৃক্ত ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে তাদের মতামত শোনেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গজরা ইউনিয়নকে মডেল ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় তাজুল ইসলামের

গজরা ইউনিয়নকে মডেল ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় তাজুল ইসলামের

আপডেট : ০৬:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬