ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাংবাদিক বুলবুলের বড় ভাই শাহেদ উল্যাহ্ বাদল আর নেই

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • 28
হাজীগঞ্জে সাংবাদিক মোহাম্মদ উল্যাহ্ বুলবুলের বড় ভাই মো. শাহেদ উল্যাহ্ বাদল (৫৫) আর নেই। শুক্রবার (২ অক্টোবর) রাতে তিনি নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।
তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের সাহেব বাড়ির বীরমুক্তিযোদ্ধা মরহুম হাসমত উল্যাহ হাসুর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও ভাই-বোন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, এদিন রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজ বসতঘর থেকে বের হন শাহেদ উল্যাহ্ বাদল। পথে তিনি পুকুর ঘাটলায় ওজু করে মসজিদের দিকে যাওয়ার পথে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন। এসময় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়।
তাৎখনিক স্থানীয়রা ছুটে এসে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পরিবার, স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে সাংবাদিক বুলবুলের বড় ভাই বাদলের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, হাজীগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
শনিবার সকাল ৯টায় নিজ এলাকায় জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ভাইয়ের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেন, সাংবাদিক বুলবুল।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

হাজীগঞ্জে সাংবাদিক বুলবুলের বড় ভাই শাহেদ উল্যাহ্ বাদল আর নেই

আপডেট : ১১:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬