ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগার উদ্বোধন করলেন সংসদ সদস্য মমিনুল হক, এমপি।

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • 44

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর ২০২৬) সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ পাঠাগারে
উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মামনুল হক।

উদ্বোধনশেষে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, এমপি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রূপনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু এবং
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন।

অনুষ্ঠানশেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন  প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

শাহরাস্তির ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগার উদ্বোধন করলেন সংসদ সদস্য মমিনুল হক, এমপি।

আপডেট : ০৭:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬