ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সদ্য যোগদানকৃত মেহেদী হাসান মানিককে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ ফরিদগঞ্জ উপজেলা শাখা। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবযোগদানকৃত ইউএনও মেহেদী হাসান মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর , যুগ্ম-আহ্বায়ক মোঃ আহসান হাবীব নেভি, সদস্য সচিব মোঃ আলী আক্কাস, ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নাজমুল হক টুটুল, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আকবর হোসেন মিয়াজী, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন সন্তান কমান্ডের আহবায়ক জুয়েল হোসেন এছাড়াও উপজেলা ও ইউনিয়ন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারসহ সাধারণ মানুষের সেবায় সর্বাত্মক আন্তরিকতার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অপরদিকে সংগঠনের নেতৃবৃন্দও উপজেলার সার্বিক অগ্রযাত্রায় উপজেলা প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


















