চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মরহুম গোলাম রাব্বানী সরকারের স্মরণে শোকসভা, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম গোলাম রাব্বানী সরকার মতলব উত্তর উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকারের স্বামী।
সোমবার সকালে উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা সরকার বাড়িতে মরহুমের স্মরণে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন।
শোকসভায় প্রধান অতিথি আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন মরহুম গোলাম রাব্বানী সরকারের কবর জিয়ারত করেন। পরে তিনি মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সংসদ সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা সিরাজ-উদ-দৌলা। দোয়ায় মরহুম গোলাম রাব্বানী সরকারের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করা হয়।
শোকসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গণি তপাদার, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুম গোলাম রাব্বানী সরকারের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে যে শোকের সৃষ্টি হয়েছে, তা তুলে ধরে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
শোকসভা শেষে উপস্থিত নেতাকর্মীরা মরহুমের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মতলব উত্তরে বিএনপি নেতা গোলাম রাব্বানীর শোকসভা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৪:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- 25
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















