ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে দোকানে দুর্ধর্ষ চু’রি! ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নয়াকান্দি বেরীবাঁধ সংলগ্ন আবুল কালামের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১১ অক্টোবর দিনগত রাতে কোন এক সময় দোকানের তালা ভেঙ্গে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় অজ্ঞাতনামা চোরের দল।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, টিনশেড দোকানের সাইডের সাটার দরজার তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে চোর। দোকানে ঢুকে দোকানে থাকা প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। আবদুল কালাম চিকিৎসার কাজে রবিবার ঢাকায় যান। এই সুযোগে তারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক আবুল কালামের স্ত্রী শাহিনা বেগম ও মেয়ে কামরুন্নাহার বলেন, আবুল কালাম অসুস্থ হওয়ায় ভারী কাজ করতে পারেন না। সেজন্য এনজিও থেকে লোন করে দোকানে মালামাল সাজিয়ে দেই। কিন্তু এলাকার মাদক কারবারি চোরেরা আমাদের দোকান থেকে সব মালামাল চুরি করে নিয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম।
নয়াকান্দি গ্রামের মোঃ জসিম উদ্দিন, হুমায়ুন কবির, জয়নাল আবেদীন বলেন, আমাদের এলাকায় কিছু মাদক কারবারি আছে মুলত তারাই এলাকায় চুরি ডাকাতি করে। আমরা চাই দ্রুত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা হোক। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।
একই গ্রামের রাজিয়া বেগম বলেন, পাশেই আমাদের দোকান আছে। এই দোকানেও কিছুদিন আগে চুরি হয়েছে। আমরা চোর ধরতে পারি নাই। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এই চোরদের ধরে আইনের আওতায় আনা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ওসি মানস বড়ুয়া বলেন, এ ঘটনায় তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

#

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দুর্গোৎসব ঘিরে সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

মতলব উত্তরে দোকানে দুর্ধর্ষ চু’রি! ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

আপডেট : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬