চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এতে মো. মেহেদী হাসান গাপ্পারকে সভাপতি এবং মো. জহির মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় হাজীগঞ্জ পৌরসভা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনিযুক্ত নেতৃবৃন্দ। একই সঙ্গে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
রবিবার (১১ অক্টোবর ) হাজীগঞ্জ পৌরসভার যুবদলের আহ্বায়ক মো. রাসেল হোসেন খাঁন ও সদস্য সচিব মো. নাজমুল হাসান রাজন এর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য পদধারীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হান্নান সুজন,সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন কালু,মো. মামুন হোসেন ও সিরাজুল ইসলাম জিয়া। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. সোহাগ মিয়া ও মো. মহসীন কাজী।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. তারেক কাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাগর মিয়া এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. রুবেল রাজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হাজীগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে জমা দিতে হবে।
নতুন এই কমিটির মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা করছেন।



















