ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহমাহমুদপুরে মাদক কারবারী হৃদয় কাজীকে আটক করে পুলিশ দিলো এলাকাবাসী মাদকবিরোধী লড়াইয়ে এমপির সহযোগিতা চায় কমিটি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • 125

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও এলাকায় ইয়াবা কারবারের অভিযোগে হৃদয় কাজী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউনিয়নের ভাটেরগাঁও কাজীবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এদিকে এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে যাতে কোনো ধরনের হয়রানি, হামলা কিংবা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে না হয়, সে জন্য চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সহযোগিতা চেয়েছে পাইকদী-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটি।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইকদী-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় হৃদয় কাজীকে আটক করা হয়। এ সময় শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। পরে তাঁকে চাঁদপুর সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, হৃদয় কাজী এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। এ ছাড়া নিজেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স পরিচয় দিয়ে প্রভাব বিস্তার এবং তাঁর বিরুদ্ধে কেউ কথা বললে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পাইকদী-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটি ও এলাকাবাসীর প্রত্যাশা, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যেন তাঁদের কোনো ধরনের হুমকি, হামলা, হয়রানি কিংবা প্রশাসনিক জটিলতার শিকার হতে না হয়, সে বিষয়ে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহযোগিতা করবেন। একই সঙ্গে মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে তাঁর কার্যকর ভূমিকা কামনা করেছেন তাঁরা।

এলাকাবাসীর মতে, মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতা পেলে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহমাহমুদপুরে মাদক কারবারী হৃদয় কাজীকে আটক করে পুলিশ দিলো এলাকাবাসী মাদকবিরোধী লড়াইয়ে এমপির সহযোগিতা চায় কমিটি

শাহমাহমুদপুরে মাদক কারবারী হৃদয় কাজীকে আটক করে পুলিশ দিলো এলাকাবাসী মাদকবিরোধী লড়াইয়ে এমপির সহযোগিতা চায় কমিটি

আপডেট : ১১:৫০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬