ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এমপি মমিনুল হকের প্রতি সালেহ আহমেদ রানার কৃতজ্ঞতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • 43
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালেহ আহমেদ রানা।
একই সঙ্গে হাজীগঞ্জ পৌরসভা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এক কৃতজ্ঞতা বার্তায় সালেহ আহমেদ রানা বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্বের যথাযথ মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের নীতি ও আদর্শ অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে উত্তর বাইশপুর গণকবরস্থানের দায়িত্বে নতুন কমিটি

হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এমপি মমিনুল হকের প্রতি সালেহ আহমেদ রানার কৃতজ্ঞতা

আপডেট : ১১:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬