ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা কারাগারে

চাঁদপুরে দোকান বিক্রির নামে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা মসজিদের সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় আদালত কক্ষে হাততালি দেওয়াকে কেন্দ্র করে মামলার বাদীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সি/ডব্লিউ (কাস্টডি ওয়ারেন্ট) মূলে সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় প্রিন্স শাকিল ও তার বাবা আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী মো. কবির হোসেন লিটনের অভিযোগ, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান কেনার জন্য তিনি ৪২ লাখ টাকা পরিশোধ করেন। তবে টাকা নেওয়ার পরও তাকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি পরিশোধ করা টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেন বাদী।

মামলায় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব। অন্যদিকে বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।

এদিকে আদালতের আদেশ ঘোষণার পর আদালত কক্ষে বাদী কবির হোসেন লিটন খুশিতে হাততালি দেন বলে জানা গেছে। এ ঘটনাকে আদালত অবমাননা হিসেবে গণ্য করে বিচারক বাদীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

একই মামলায় অভিযোগের মুখে পড়ে আসামিদের কারাগারে যাওয়া এবং পরে বাদীর বিরুদ্ধেও আদালতের এমন নির্দেশের ঘটনায় আদালতপাড়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা কারাগারে

প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা কারাগারে

আপডেট : ০৬:৪৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬