চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের প্রথম পর্যায়ে উপজেলার সুগন্ধি এলাকার গোয়ালগর সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির শয়নকক্ষ থেকে সাইফুল সরকার (৩২), আফসার উদ্দিন বেপারী (৩৪) ও শাহ আলম (৫৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই অভিযানে উপজেলার ৩ নম্বর সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজারে ওসমান গনির চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে জমির হোসেন (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
মতলব উত্তর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মতলব উত্তরে মা’দকবিরোধী বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার, ৮১ পিস ই’য়াবা উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৪:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- 35
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ









