ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন সুমাইয়া আক্তার তাজমীম,স্বপ্ন ভবিষ্যতে ন্যায় বিচারক হওয়া

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর
রেখেছেন মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার তাজমীম। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে মানবিক বিভাগে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনি এ অসামান্য সাফল্য অর্জন করেন। তার এ কৃতিত্বে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার তাজমীম চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল শিকদার বাড়ির বাসিন্দা
বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন শিকদার ও ফাতেমা বেগম দ¤পতির কনিষ্ঠ কন্যা। তার দাদা বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল শিকদার। তার এক বড় বোন মোরশেদা নূর তিশা দেশের স্বনামধন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন এবং অপর বোন নিশাত তাসনিম তন্নী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স বিষয়ে অনার্সে অধ্যয়নরত রয়েছেন।

শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এ অর্জনে প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর শুকরিয়া আদায়
করেছেন সুমাইয়া আক্তার তাজমীম। একই সঙ্গে তার এ সাফল্যের পেছনে যাঁদের অবদান রয়েছে,
সেই সম্মানিত শিক্ষকবৃন্দ ও বাবা-মায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শুধু ভালো ফলাফল অর্জনেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না এই মেধাবী শিক্ষার্থী। ভবিষ্যতে
উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করে একজন বিচারক (জজ) হওয়ার স্বপ্ন
দেখেন তিনি। একজন ন্যায়নিষ্ঠ ও আদর্শ বিচারক হিসেবে দেশের মানুষের সেবা করা এবং সমাজে
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই তাঁর ভবিষ্যৎ লক্ষ্য। সুমাইয়া আক্তার তাজমীমের প্রত্যাশা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সততা ও নিষ্ঠার মাধ্যমে একদিন
তাঁর স্বপ্ন বাস্তবে রূপ নেবে। বিচারক হয়ে সমাজের সাধারণ ও অসহায় মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চান তিনি। এ জন্য পরিবারের পাশাপাশি শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ দিকে সুমাইয়ার গোল্ডেন জিপিএ-৫ অর্জনের খবরে তার পরিবার ও কাদিরখিল শিকদার বাড়ির
স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার বাবা-মা মেয়ের এ সাফল্যে গর্বিত। স্থানীয়রাও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানিয়েছেন।

সুমাইয়া আক্তার তাজমীমের এ সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মেধা, মনন ও অধ্যবসায়ের ধারাবাহিকতায় তিনি একদিন বিচারক হওয়ার স্বপ্ন পূরণ করে পরিবার,
নিজ এলাকা কচুয়া ও দেশের মুখ উজ্জ্বল করবেন-এমন প্রত্যাশা তার পরিবার , শুভাকাক্সক্ষী ও এলাকাবাসীর।

ছবি- সুমাইয়া আক্তার তাজমীম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রথমবার এইচএসসিতে অংশ নিয়েই উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল

এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন সুমাইয়া আক্তার তাজমীম,স্বপ্ন ভবিষ্যতে ন্যায় বিচারক হওয়া

আপডেট : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬