ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

চাঁদপুরের মতলব দক্ষিণে  ” সাহিত্যে মনন,সংস্কৃতিতে শেকড়, চিন্তায় মুক্তি, চেতনায় প্রগতি ‘ শ্লোগানে মুখরিত হয়ে
প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার ( ৩১ অক্টোবর) বিকেলে কেএফটি কলেজিয়েট স্কুল এ সম্মেলনের আয়োজন করে। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামাল।
এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি  কর্ম কমিশনের সদস্য ড. নাজমুল আমীন মজুমদার। সাহিত্য ক্লাবের শিক্ষার্থীদের লেখা কবিতা,গল্প, স্মৃতি কথা নিয়ে সম্পাদিত ” সৃজন তরী” নামের সাহিত্য ম্যাগাজিন উন্মোচন করা হয়।
পরে শিক্ষার্থীরা নাচ,গান,আবৃত্তি ও নাটিকাসহ নানা বিষয়ে বাংলার শিল্প,সাহিত্য ও সংস্কৃতি  উপস্থাপনায় তুলে ধরা হয়।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাসের সভাপতিত্বে ও    শিক্ষার্থী রোজা,আতিফ, স্পর্শের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)’ র মহা- পরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান,  উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম,  স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান সারোয়ার হোসেন রোমান সরকার প্রমুখ।
শেষে স্বরচিত গল্প,কবিতা, ভ্রমণ কাহিনী, সুন্দর হাতের লেখা, বাংলা ও ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন ও রানারআপস সাহিত্যের বিভিন্ন শাখায় কৃতি শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রথমবার এইচএসসিতে অংশ নিয়েই উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল

মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

আপডেট : ১০:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬