ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের মসতপাড়ায় অনুমোদনহীনভাবে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি (উপরিভাগের মাটি) কাটার অপরাধে একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত অভিযানে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে কৃষিজমির মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে মসতপাড়া গ্রামের মো. আবুল কাশেম (৭৪)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে পরিচালনা করেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।

কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ

শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬