চাঁদপুরের শাহরাস্তিতে মেহের ডিগ্রী কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষামূলক বই বিতরণ করা হয়েছে।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপনের ব্যক্তিগত উদ্যোগে শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ বই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং জ্ঞানঅর্জনের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বই বিতরণে কলেজের সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা বই পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
কলেজের শিক্ষকরা সভাপতির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে তাদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে সহায়তা করবে।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য আয়েত আলী ভূইয়া, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বিদ্যুসায়ী সদস্য মোঃ ইকবাল হোসেন, অভিভাবক সদস্য এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য এহতেশামুল হকসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।



















