ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এমপি ড. জালাল উদ্দীনের মতবিনিময় সভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • 36

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষাব্যবস্থার সার্বিক অগ্রগতি নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়েত আহম্মেদ ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দীন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মতলব উত্তর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি শিক্ষার উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে বাণিজ্যিক ও আবাসিক সুবিধা নিয়ে  উদ্বোধন হলো শাহরাস্তি ইউনিক টাওয়ার মার্কেট

মতলব উত্তরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এমপি ড. জালাল উদ্দীনের মতবিনিময় সভা

আপডেট : ০৭:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬