ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে হাজীগঞ্জে ২০ নভেম্বর ফুরফুরার মাহফিল

চাঁদপুরের হাজীগঞ্জে আগামী শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে জিকির, ওয়াজ ও দোয়ার মাহফিল। দরবারে ফুরফুরা হাজীগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হবে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে। বাদ আসর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে।

আয়োজক সূত্রে জানা যায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রধান সাহাবি হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর বংশধর, আল্লামা শাইখ আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশী। তিনি মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা নেছার আহমাদ সাহেব, অধ্যক্ষ, মান্দারী সিনিয়র মাদ্রাসা, মহামায়া, চাঁদপুর; হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ, সাদ্রা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হাজীগঞ্জ এবং মাওলানা কামালুদ্দীন আব্বাসী, সহকারী অধ্যাপক, ভোলদিঘী কামিল মাদ্রাসা, শাহরাস্তি।

এ ছাড়া মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ, খতিব, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন প্রিন্স শফিকুল আহমেদ, মোতাওয়াল্লি, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। মাহফিল পরিচালনা করবেন হযরত মাওলানা মো. ইউসুফ আলী, থানা মোবাল্লিগ, জামিয়াতে মুসলিমিন হিজবুল্লাহ, হাজীগঞ্জ থানা।

আয়োজকরা জানান, মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। জিকির, ওয়াজ ও বিশেষ দোয়ার মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলকে সফল ও সার্থক করার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে বাণিজ্যিক ও আবাসিক সুবিধা নিয়ে  উদ্বোধন হলো শাহরাস্তি ইউনিক টাওয়ার মার্কেট

আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে হাজীগঞ্জে ২০ নভেম্বর ফুরফুরার মাহফিল

আপডেট : ০১:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬