ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ৩৬ বছরের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ, তদন্তের নির্দেশ আদালতের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • 27

চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে আবেদন করেছেন মো. রহমত উল্যাহ (৩০)। আবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ জমির দখল পরিস্থিতি তদন্তসহ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১ নভেম্বর চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজ্জলা রানী চাকমা ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় এ আদেশ দেন। আদেশে শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) এবং শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে দায়ের করা আবেদনে প্রতিপক্ষ হিসেবে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া গ্রামের মো. আবুল হোসেন (৬৩), দেলোয়ার হোসেন (৫৭), ইমাম হোসেন (৫২), ইকবাল হোসেন (৬৫) ও মোস্তাফিজ (৪৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।

আবেদনে রহমত উল্যাহ দাবি করেন, শাহরাস্তি উপজেলার ১০৪ নম্বর সূচীপাড়া মৌজার বিএস ৬৬৯ নম্বর খতিয়ান ও ১১৮৬ নম্বর খারিজি খতিয়ানভুক্ত ১৭৭৯ নম্বর হাল দাগের মোট ০.৮ একর জমি তাঁর পিতা শমসের আলীর মালিকানাধীন ও ভোগদখলীয় সম্পত্তি ছিল। পরবর্তীতে ওয়ারিশ সূত্রে তিনি ওই জমির মালিকানা ও দখল লাভ করেন। প্রায় ৩৬ বছর ধরে তাঁদের পরিবার জমিটি ভোগদখল করে আসছে। জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করেও তাঁরা সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ করে আসছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল ৯টার দিকে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি বিরোধপূর্ণ জমিতে বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় সীমানাপ্রাচীরের গেট ভাঙচুর এবং জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়া হয় বলেও আবেদনে দাবি করা হয়েছে।

এ পরিস্থিতিতে জমির দখল রক্ষা ও সম্ভাব্য শান্তিভঙ্গের আশঙ্কা থেকে প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হন রহমত উল্যাহ।

আদালতের আদেশে শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) বিরোধপূর্ণ জমির বর্তমান দখল পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে মতামতসহ ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ পেয়েছেন। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারার বিধান অনুযায়ী উভয় পক্ষকে জমির দখলসংক্রান্ত বিষয়ে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জমি নিয়ে বিরোধের জেরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাহরাস্তি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা অনুযায়ী জমি বা স্থাবর সম্পত্তির দখল নিয়ে বিরোধের কারণে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। এ ধারার কার্যক্রম মূলত বিরোধপূর্ণ সম্পত্তির প্রকৃত দখল পরিস্থিতি নির্ধারণ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার সঙ্গে সম্পর্কিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে ৩৬ বছরের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ, তদন্তের নির্দেশ আদালতের

শাহরাস্তিতে ৩৬ বছরের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ, তদন্তের নির্দেশ আদালতের

আপডেট : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬