ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মডেল সপ্রাবির উঠান বৈঠক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • 35

হাজীগঞ্জে ঝরে পড়া রোধ, উপস্থিতির হার বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার (১৬ নভেম্বর) সকালে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার পাটওয়ারী বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, উঠান বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষামূলক উদ্যোগ। যা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। এখানে অভিভাবকদের চিন্তাভাবনা, প্রশ্ন, এবং সমস্যার কথা বলতে পারেন।

তিনি বলেন, আপনি যেভাবে উপস্থাপন করতে চান, তারা সেভাবেই গড়ে উঠবে। তাই, এই সময়টার প্রতি গুরুত্ব দিয়ে তাদেরকে সদাচরণ, নিয়মানুবর্তিতা, সহপাঠী, স্বজন ও প্রতিবেশি, সমাজের প্রতি সহমর্মিতা এবং ধর্মীয় মূল্যবোধ শিখাতে হবে এবং তা অভিভাক হিসেবে আপনার-আমার মাধ্যমেই ফুটিয়ে তুলতে হবে।

বিদ্যালয়ের সভাপতি মো. আজাদ সরকারের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ক্লাস্টার অফিসার মো. ইলিয়াছ, অভিভাবকদের মধ্যে মনির হোসেন ভুইয়া, তাছলিমা বেগম, পারভীন আক্তার, মনিকা রানী, সাখাওয়াত হোসেন প্রমুখ।

সহকারী শিক্ষক মো. মাহবুব আলমের উপস্থাপনায় বৈঠকে অতিথি হিসেবে ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মডেল সপ্রাবির উঠান বৈঠক

হাজীগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মডেল সপ্রাবির উঠান বৈঠক

আপডেট : ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬