ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলা থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম ‘সংবাদ আজকাল’ ১৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর, রবিবার সন্ধ্যায় পোর্টালটির নিজস্ব কার্যালয়ে কেক কর্তন, আলোচনা সভা ও ভুড়িভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, সংবাদ আজকালের নির্বাহী সম্পাদক এটিএম রেজাউল করিম মানিক, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, বগুড়া বার্তার সম্পাদক ইকবাল কবির লেমন এবং সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংবাদ আজকালের বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক বার্তা সম্পাদক জাহিনুর ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা সংবাদ আজকালের ১৬ বছরের পথচলায় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদ আজকাল ভবিষ্যতেও এলাকার মানুষের কথা তুলে ধরবে এবং সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে – এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে ভুড়িভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ১১:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬