ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স”ন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি-সমাবেশ

  • রিয়াজ শাওন:
  • আপডেট : ০৫:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • 28

দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমানের নেতৃত্বে র‍্যালিটি প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে র‍্যালিটি চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি ও সামগ্রিক অগ্রযাত্রাকে হুমকির মুখে ফেলে। শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের স্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন। তিনি বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদা শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে। পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এসব কর্মকাণ্ডে মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি দেশের সম্পদ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স”ন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি-সমাবেশ

স”ন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি-সমাবেশ

আপডেট : ০৫:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬