ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরের জহিরাবাদ ইউপি চেয়ারম্যানের মেয়াদ শেষ, প্রশাসক নিয়োগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • 22

মনিরুল ইসলাম মনির: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯ নম্বর জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়ার কার্যকাল শেষ হওয়ায় ইউনিয়ন পরিষদটির প্রশাসক নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। জনসেবা ও ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী’কে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, ৯ নম্বর জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়ার কার্যকাল ইতোমধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০২৪-এর ৯৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তাকে ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত প্রশাসককে আগামী তিন কার্যদিবসের মধ্যে ৯ নম্বর জহিরাবাদ ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা পত্রটি স্থানীয় সরকার বিভাগের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
প্রশাসক নিয়োগের এ সিদ্ধান্তের ফলে জহিরাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পথ তৈরি হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির রাগৈতে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের আগুন দেওয়া বেকু মেশিন পুড়ে ছাই” ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা

মতলব উত্তরের জহিরাবাদ ইউপি চেয়ারম্যানের মেয়াদ শেষ, প্রশাসক নিয়োগ

আপডেট : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬