ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের সুবিদপুর দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় চার হাফেজকে পাগড়ি প্রদান

  • জসিম উদ্দিন
  • আপডেট : ০৬:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • 28
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান, শিক্ষার্থীদের সবক, অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের কুমিল্লা জোনের পরিচালক ও পরিদর্শক মাওলানা মীর হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ষোলদানা মুহিউসসুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি রিয়াদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক শাহাদাত মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, কোষাধ্যক্ষ মানিক পাটওয়ারী, সহকারী কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ কারী দিদারুল ইসলাম।
অনুষ্ঠানে মাদ্রাসার চারজন হাফেজ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের সবক প্রদান এবং শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ে তুলতে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধ, শিষ্টাচার ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও সহযোগিতাপূর্ণ হওয়ার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে প্রতিষ্ঠিত সুবিদপুর দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসাটি এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জের সুবিদপুর দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় চার হাফেজকে পাগড়ি প্রদান

ফরিদগঞ্জের সুবিদপুর দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় চার হাফেজকে পাগড়ি প্রদান

আপডেট : ০৬:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬