হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা।
প্রচারপত্রে তিনি হাজীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভায় রূপান্তরের অঙ্গীকার তুলে ধরেছেন। পাশাপাশি নাগরিকদের ভোট ও দোয়া প্রত্যাশা করেছেন তিনি।
আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি এবং সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক।
পৌরসভা নির্বাচনে তাঁর এই প্রার্থিতা ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচিত হলে হাজীগঞ্জ পৌরসভার উন্নয়ন ও নাগরিকসেবাকে আরও আধুনিক করার লক্ষ্যেই কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।


















