বগুড়ার সোনাতলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোরাপীর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব কবির, পৌর বিএনপির নেতা রুহুল আমিন রঞ্জু, মধুপুর ইউনিয়ন বিএনপির নেতা মমিনুল ইসলাম স্বপন, বালুয়া ইউনিয়ন বিএনপির নেতা মুশফিকুর রহমান সিজু, মিজানুর রহমান মিজান, আবু সুফিয়ান পলিন, জহুরুল ইসলাম শেফা।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী অঞ্জনা খান ও মামনি খাতুন, উপজেলা জাসাসের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন এবং সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সোনাতলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি - আপডেট : ০৭:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- 52
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















