ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান সনদে স্বাক্ষর নিতে দেড় ঘণ্টা অপেক্ষা, তবুও মেলেনি স্বাক্ষর; ফেসবুকে মিয়া ভাইখ্যাত শাকিলের পোস্ট

একটি চেয়ারম্যান সনদে স্বাক্ষর নিতে গিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা এবং পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চাঁদপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিয়া ভাই ওরফে শাকিল। আজ শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ভোগান্তির কথা তুলে ধরেন তিনি।

মিয়া ভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচ-ছয় দিন আগে জরুরি প্রয়োজনে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সনদের জন্য যান তিনি। ইউনিয়ন পরিষদের সচিব সনদটি দেওয়ার পর জানান, এতে ইউনিয়ন প্রশাসকের স্বাক্ষর প্রয়োজন। পরে জানতে পারেন, বালিয়া ইউনিয়নের প্রশাসক ও চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী রাহাদ আমিন পাটোয়ারী উপজেলা কার্যালয়ে অবস্থান করছেন।

এরপর সনদটি নিয়ে উপজেলা কার্যালয়ে যান মিয়া ভাই। সেখানে ইউনিয়নের এক চৌকিদারের হাতে কাগজটি দিয়ে প্রশাসকের স্বাক্ষর আনার অনুরোধ করেন। চৌকিদার কাগজটি ভেতরে নিয়ে গেলেও তাঁকে প্রায় এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়।

একপর্যায়ে প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছেন শুনে তিনি নিজেই ভেতরে গিয়ে জরুরি প্রয়োজনের কথা জানিয়ে সনদে স্বাক্ষর করে দেওয়ার অনুরোধ করেন। মিয়া ভাইয়ের অভিযোগ, এ সময় উপজেলা প্রকৌশলী রাহাদ আমিন পাটোয়ারী তাঁকে বলেন, ‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’ এ কথা বলেই তিনি বের হয়ে যান। ফলে প্রয়োজনীয় স্বাক্ষর না পেয়েই তাঁকে ফিরে আসতে হয়।

নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে মিয়া ভাই প্রশ্ন করেন, একটি চেয়ারম্যান সনদে স্বাক্ষর নিতে কেন তাঁকে ফরাক্কাবাদ থেকে চাঁদপুর শহরে আসতে হবে? কেন একটি স্বাক্ষরের জন্য এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হবে? একটি স্বাক্ষর দিতে কতক্ষণই বা সময় লাগে?

তিনি আরও লেখেন, একজন সরকারি কর্মকর্তা জনগণের সেবক, তাঁর কাজ জনগণকে সেবা দেওয়া। অথচ সাধারণ মানুষকে কেন সেবা পাওয়ার জন্য কর্মকর্তাদের পেছনে ঘুরতে হবে?

একটি সাধারণ নাগরিক সনদে স্বাক্ষর নিতে গিয়ে এমন ভোগান্তির অভিযোগ সরকারি সেবা প্রদানের মান ও দায়িত্বশীল কর্মকর্তাদের নাগরিকবান্ধব আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। জরুরি প্রয়োজনে সেবা নিতে আসা একজন নাগরিকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন আচরণ কতটা গ্রহণযোগ্য, সে প্রশ্নও সামনে এসেছে।

এ বিষয়ে বালিয়া ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকৌশলী রাহাদ আমিন পাটোয়ারীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ 

চেয়ারম্যান সনদে স্বাক্ষর নিতে দেড় ঘণ্টা অপেক্ষা, তবুও মেলেনি স্বাক্ষর; ফেসবুকে মিয়া ভাইখ্যাত শাকিলের পোস্ট

আপডেট : ০৬:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬