ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের কাছে সরকারের এ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীদের হাতে ট্যাব তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন।
এ সময় এমরান হোসেন বলেন,ফ্যামিলি কার্ডের সুবিধা যেন প্রকৃত উপকারভোগী ও অসচ্ছল পরিবারের কাছে পৌঁছায়, সে জন্য তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা রাজনৈতিক বিবেচনায় পক্ষপাতিত্বের সুযোগ রাখা যাবে না। এ সময় তারা তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীদের দায়িত্বশীলতা আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বশির আহমেদ,সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম,সহ-সভাপতি মো. নুরু মিয়া ও মো. মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক মো. ইউছুফ মজুমদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির হোসেন,সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন শিপন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুফ গাজী,সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন,যুবদল নেতা মিঠু বেপারি ও আরিফ হোসেন,ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. শফিক হোসেন,সাংগঠনিক সম্পাদক মো. মতিন হোসেন, শ্রমিক নেতা আবুল বাসারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ১০নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী ইমরান হোসেন সৈকত এবং ১, ২, ৩, ৫, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সুপারভাইজার ফয়সাল হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য উপকারভোগী পরিবারের প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ ও যাচাই-বাছাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বড়কুল পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন প্রত্যাশী রুহুল আমিন খাঁন

হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ০৯:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬