ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় ৩ হাজার ২শ’  কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • 52

বগুড়ার সোনাতলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, মসুর ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ২শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের  সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক বাদশা, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু যুবদল নেতা মুঞ্জুরুল আলম মঞ্জু, হারুন আর রশিদ  প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন অর রশিদ।
এ সময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কৃষি প্রণোদনার সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণের ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও চিনাবাদামের আবাদ বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বড়কুল পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন প্রত্যাশী রুহুল আমিন খাঁন

সোনাতলায় ৩ হাজার ২শ’  কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

আপডেট : ০৮:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬