ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ পানির তীব্র সংকট

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৮:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • 43

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিতে অতিরিক্ত আয়রন ও পানির স্বল্পতার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী, ২০ জন শিক্ষক এবং ২৩ জন কর্মকর্তা-কর্মচারী। এমনকি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনও ওই পানি পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন।

চাঁদপুর শহরের খুলিশাডুলি এলাকায় অবস্থিত একটি অস্থায়ী ভবনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে তিনটি বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী সেখানে অধ্যয়ন করছেন। তবে প্রয়োজনীয় বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন জানান, তাঁদের এখানে বিশুদ্ধ পানির সংকট অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। পানির স্বল্পতা রয়েছে, পাশাপাশি পানিতে প্রচুর আয়রন রয়েছে বলে তাঁরা লক্ষ্য করছেন। তিনি নিজেও ওই পানি পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই পানির গুণগত মান পরীক্ষা করা জরুরি বলে মনে করছেন তিনি।

তিনি আরও জানান, বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানির এমন সংকট শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য উদ্বেগের বিষয়। দ্রুত পানির গুণগত মান পরীক্ষা এবং নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত না হলে এ ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বড়কুল পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন প্রত্যাশী রুহুল আমিন খাঁন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ পানির তীব্র সংকট

আপডেট : ০৮:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬