ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়কুল পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন প্রত্যাশী রুহুল আমিন খাঁন

দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচ ধাপে ৪৩৩২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ধাপে কোন ইউনিয়নে ভোট হবে, সে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এর মধ্যে দ্বিতীয় ধাপে আগামি ৪ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই তালিকায় রয়েছে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাম।

আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে আলোচনায় এসেছেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ৯৮নং ওয়ার্ড (রামপুরা থানা) যুবদলের আহ্বায়ক মো. রুহুল আমিন খাঁন।
তিনি দীর্ঘদিন রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে ইউনিয়নের মানুষের পাশে রয়েছেন। যার কারণে আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে তাকে দেখতে চায় দলীয় কর্মী ও সমর্থক’সহ ইউনিয়নের সাধারণ মানুষ।
এক প্রতিক্রিয়ায় মো. রুহুল আমিন খাঁন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি বিএনপির সমর্থন প্রত্যাশী। বড়কুল পশ্চিম ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। জনগণের সহযোগিতা ও ভালোবাসা পেলে ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।
তাঁর প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক এবং কার্যকর অংশগ্রহণের মাধ্যমে পশ্চিম বড়কুল ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বড়কুল পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন প্রত্যাশী রুহুল আমিন খাঁন

বড়কুল পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন প্রত্যাশী রুহুল আমিন খাঁন

আপডেট : ১০:৩৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬