ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় চিড়িয়াখানা রূপান্তর হচ্ছে আন্তর্জাতিক মানে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • 138

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আন্তর্জাতিক মানে রুপান্তর করা হচ্ছে। এ জন্য সরকার নিয়েছে মহাপরিকল্পনা। ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ পরামর্শক গ্রুপ।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহাপরিকল্পনা প্রস্তুতকরণ সংক্রান্ত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন প্রাণীর অঞ্চল নির্ধারণ, অবকাঠামো নির্মাণ পরিকল্পনাসহ অন্যান্য বিষয়াদি প্রয়োজনে পুনরায় পরিকল্পনা করা হবে। প্রাকৃতিক পরিবেশের বিষয়টি যাতে অক্ষুণ্ন থাকে মহাপরিকল্পনায় সে বিষয়টিও বিবেচনা করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মো. আব্দুল লতীফ। মহাপরিকল্পনার রূপরেখা এবং এ সংক্রান্ত ত্রিমাত্রিক অ্যানিমেশন উপস্থাপন করেন সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বার্নার্ড হ্যারিসন অ্যান্ড ফ্রেন্ডস লিমিটেডের টিম লিডার ও আন্তর্জাতিক চিড়িয়াখানা বিশেষজ্ঞ বার্নার্ড হ্যারিসন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জাতীয় চিড়িয়াখানা রূপান্তর হচ্ছে আন্তর্জাতিক মানে

আপডেট : ০৬:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২