মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের কথিত পাল্টা সামরিক অভিযান ‘ট্রু প্রমিস ৪’কে ঘিরে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) দাবি করেছে, টানা দুই দিনের অভিযানে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি ও সামরিক সদরদপ্তরকে টার্গেট করে একাধিক হামলার কথা উল্লেখ করেন তিনি।
তার দাবি, ইরানি উপকূলীয় জলসীমা থেকে পরিচালিত হামলার জেরে মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন তিনি।
নায়েনি আরও বলেন, “যুদ্ধের প্রথম দুই দিনেই ৬৫০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। এই তথ্য গোপন বা অস্বীকার করা আমেরিকার জন্য স্বাভাবিক হলেও, ইরানি গোয়েন্দা প্রতিবেদন ও যুদ্ধক্ষেত্রের তথ্যের ভিত্তিতেই হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।”
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বাড়াতে পারে।
ক্ষে’প’ণাস্ত্র–ড্রোনে কাঁপল উপসাগর, ৬৫০ মার্কিন সেনা হ’তা’হতের দাবি ইরানের
-
ডেস্ক নিউজ - আপডেট : ১০:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- 167
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ










