ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে গ্ৰান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • 110
পবিত্র মাহে রমজান উপলক্ষে মতলব উত্তর উপজেলার এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে গ্ৰান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ)  মতলব উত্তর উপজেলার এসএসসি-২০০৪  ব্যাচের আয়োজনে ষাটনলে জল বিলাস রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি ২০০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রাক্তন ছাত্রবন্ধু উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে তারা স্মৃতিচারণ করেন এবং ভ্রাতৃত্ববন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসে পুরোনো বন্ধুদের একত্রিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এসএসসি ২০০৪ ব্যাচ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

মতলব উত্তরে এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে গ্ৰান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬