এতিম,দুস্থ,অসহায় রোজাদারদের সম্মানে ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে ইফতার এবং প্রয়াত মুসলিম নারী-পুরুষদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং বাংলাদেশ সহ বিশ্ববাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আমরা এসএসসি ৯৩ ব্যাচ” প্রাক্তন শিক্ষর্থীদের উদ্যোগে শুক্রবার(৭ মার্চ) হাজীগঞ্জ উপজেলাধীন ০৫ নং সদর ইউনিয়ন মাতৈন ৪ নং ওয়ার্ড পাটওয়ারী বাড়ি সংলগ্ন মাদ্রাসায়ে দারুল উলূম দ্বীনি প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আমরা এসএসসি ৯৩ ব্যাচ” প্রাক্তন শিক্ষার্থী শাহেদ আহমেদ রন্টু,জাবেদ আহমেদ,নাজমুস সাকিব সোহেল,আবুল ফারাহ মজুমদার, মোঃ মশিউর রহমান পাটওয়ারী,সাংবাদিক মোহাম্মদ কবির আহমেদ,হাজীগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ এমরান হোসেন,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী কাজী জিয়াউর রহমান, খায়রুল বাসার দুলাল,মোঃ কবির হোসেন মজুমদার,প্রভাষক আরিফ ইমাম মিন্টু, জহিরুল ইসলাম সোহেল, কবির তালুকদার, আবু নাসের শিবলী,শাহজাহান সওদাগর, মাহমুদ, ইউনুস মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এতিম,দুস্থ-অসহায় রোজাদার মুসল্লিগণ।










