ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কুরিয়ার পার্সেল থেকে সাড়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) রাতে হাজীগঞ্জ থানায় কর্মরত পিএসআই (নিঃ) সৌরভ হাদী সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। এ সময় থানার ডিউটি অফিসারের মাধ্যমে খবর পাওয়া যায় যে, হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অবস্থিত এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিসের অফিসে একটি পার্সেলের ভেতরে বিপুল পরিমাণ মাদক থাকতে পারে।

খবর পেয়ে পিএসআই সৌরভ হাদী ও এসআই (নিঃ) নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। কুরিয়ার কর্তৃপক্ষ তাদের কাছে একটি বাদামি রঙের DHL লেখা বক্স দেখান। পরে পুলিশ পার্সেলটি খুলে ভেতর থেকে ৯টি প্যাকেট গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।

এ সময় পার্সেলের ভেতর থেকে আরও কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল—২ পাতা ‘Oral Fresh Brush’ (প্রতিটিতে ১২টি করে ব্রাশ), ২ বোতল ফুড কেয়ার ওটস, ১২টি কিচেন ক্লিনার, একটি কার্বন কপি বুকিং মেমো এবং ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ এর একটি ক্যাশ মেমো।

কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ, হাজীগঞ্জ’ নাম ব্যবহার করে পার্সেলটি বুকিং করেন। পার্সেলটির প্রাপক হিসেবে লেখা ছিল ‘পাখি স্টোর, বরিশাল’। বুকিং বাবদ ৩৫০ টাকা দিয়ে তিনি চলে যান। পরে রাতে পার্সেলটি গাড়িতে তোলার সময় ভেতরে অবৈধ কিছু থাকতে পারে বলে সন্দেহ হলে তারা থানায় খবর দেন।

পরে পুলিশ পার্সেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পিএসআই সৌরভ হাদী বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।মামলাটি তদন্ত করছেন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূরমোহাম্মদ।

হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বলেন, মাদক উদ্ধারের ঘটনায় আইনগত বিষয়ে প্রক্রিয়াধীন।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

হাজীগঞ্জে কুরিয়ার পার্সেল থেকে সাড়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার

আপডেট : ০৩:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬