ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানের ২২ হাজার টাকা জরিমানা

মতলব উত্তর উপজেলার নতুন বাজার ও আমিরাবাদ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী খাবারে ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে ইমরান সুইটস অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে কুটুম বাড়ি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় আল মদিনা হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে মোল্লাহ ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা এবং রাই ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ আনসার বাহিনীর একটি টিম সহযোগিতা করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

মতলব উত্তরে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানের ২২ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৮:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬