পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী খান বাড়ী বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রায় ৫০০ মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. জুলফিকার আলী (ভুট্টু)। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সম্মানিত সদস্য এবং ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের বিএনপির সাবেক সভাপতি মো. মজিবুর রহমান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার, আবু তাহের খোকা, আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন মল্লিক এবং সদর থানা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাহিদ হায়দার খান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারি, জেলা যুবদলের প্রবাসী কল্যাণ সম্পাদক মোশাররফ কারী, জেলা যুবদলের সম্পাদক নজরুল ইসলাম বাবলু, থানা যুবদলের ওয়াসিম পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সিপন বেপারী, থানা যুবদলের জহির বেপারী, মাসুদ খান, বাদল খান, জসিম খান ও মাসুদ মাল।
আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূর আলম গাজী, শাকিলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা কলেজস্থ ছাত্রদলের উদীয়মান নেতা মিনহাজ খান, সাধারণ সম্পাদক নয়ন পাটোয়ারী, সাজ্জাদ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
পাশাপাশি চাঁদপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের জন্যও বিশেষ দোয়া করা হয়। এসময় প্রধান অতিথি শাহজালাল মিশন চাঁদপুর সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মুফতি মাওলানা আমিনুল ইসলাম দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।










